১৪ আগস্ট গুগল স্টেডিয়ায় আসছে রক অফ এজেস থ্রি

১৮ জুলাই, ২০২০ ১৩:৫২  
মূলত জুন মাসে মুক্তি পাওয়ার কথা ছিল-রক অফ এজেস থ্রি এর নতুন গেম। মহামারিতে সম্ভব হয়নি। আগামী ১৪ আগষ্ট গুগল স্টেডিয়ায় অবমুক্ত হবে গেমটির নতুন অধ্যায় ‘মেক এন্ড ব্রেক’। ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ‘মডুস গেম’ এক পোস্টে এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, স্টেডিয়া প্রো ব্যবহারকারীরা গেমটি ফ্রি খেলতে পারবেন। অবশ্য গুগল স্টেডিয়াতে প্রকাশের আগেই আগামী ২১ জুলাই গেমিং কনসল ও পিসিতে খেলা যাবে রক অফ এজেস থ্রি মেক অ্যান্ড ব্রেকার। গেমটিতে ২০টিরও বেশি ভিন্ন ভিন্ন বোল্ডার (পনিরের চাকা এবং হাম্পটি ডাম্পটি) থেকে বেছে নিতে হবে। থাকছে আন লিমিটেড কোর্স। এছাড়াও লোক কিংবদন্তি এবং ইতিহাসের একটি মজার পুনঃকল্পনার সঙ্গে সাক্ষাৎ ঘটবে খেলোয়াড়দের, যা কখনোই শেষ হবে না!